সিকিম ভ্রমন এর গল্প
সিকিম ভ্রমন এর গল্প
ভারতের উত্তর পূর্বে অবস্থিত দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য সিকিম (Sikkim) প্রকৃতি প্রেমিকদের কাছে এক স্বর্গ যার দক্ষিণ দিক ঘেরা আছে পশ্চিমবঙ্গ দ্বারা, দক্ষিণ-পূর্ব দিকে ভূটান, পশ্চিমদিকে নেপাল এবং উত্তর-পূর্ব দিকে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত। সুন্দর পাহাড়, গভীর উপত্যকা এবং জীব বৈচিত্র্যে ভরা সিকিম পর্যটকদের কাছে একটি অতি পছন্দের জায়গা। গ্যাংটক এই রাজ্যের রাজধানীসহ সিকিমের বৃহত্তম শহর হিসাবেও পরিচিত এবং এটি শিবালিক পর্বতের উপরে ৫৫০০ ফুট উচ্চতায় অবস্থিত। মোট ৬ লাখেরও বেশি জনসংখ্যা সহ সিকিমের মোট আয়তন হল মোটমুটি প্রায় ৭০০০ বর্গ কিলোমিটার। রাজ্যের অধিকাংশ এলাকা পার্বত্যময় হওয়ায় সিকিমে গ্রীষ্মকালে বেশ দারুন একটা আবহাওয়া বিরাজ করে, তাপমাত্রা ২৮ ডিগ্রীর বেশি অতিক্রম করে না। অন্যদিকে শীতকালে তাপমাত্রা হিমাঙ্কেরও নীচে নেমে যাওয়ার কারণে এখানকার বাসিন্দারা মেরুদন্ড শিহরিত কম্পন অনুভব করে। ১৯৭৫ সালে সিকিম, ভারতের একটি অংশ হয়ে ওঠে এবং তারপর থেকে রাজ্যের রাজনৈতিক পরিকাঠামো, দেশের বাকি রাজ্যগুলির মতোই মেনে চলে। সঠিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ৩২ জন সদস্যকে নিয়ে এখানকার বিধানসভা পরিষদ গঠিত।
ভারতের প্রথম রাজ্য হিসেবে সিকিমকে রাসায়নিক মুক্ত বা অর্গানিক রাজ্য হিসেবে ঘোষনা করা হয়েছে ২০১৬ সালে। সিকিমে চাষবাসে কীটনাশকের ব্যবহার রীতিমত অপরাধ হিসেবে গণ্য হয়। কেউ জমিতে কীটনাশক ব্যবহার করলে এক হাজার চারশো ডলার বা সমপরিমাণ পর্যন্ত অর্থ জরিমানা হতে পারে। এমনকি জেল হতে পারে প্রায় তিন মাসের জন্য।
সিকিমের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমস্তটাই বৈচিত্র্যময়। পাহাড়-পর্বত, পাহাড়ি ঝর্ণা, ঔষধি গাছের জঙ্গল, ঘন বন, সবকিছু মিলিয়ে এক আলাদা মাত্রা পায়ে সিকিম। সিকিম প্রদেশটিতে চারটি জেলায় বিভক্ত। উত্তর সিকিম, পূর্ব সিকিম, দক্ষিণ সিকিম এবং পশ্চিম সিকিম। চলুন দেখে নেই প্রতেকটি জেলার গুরুত্ত্বপূর্ণ স্থানসমূহ যেখানে ঘুরতে না গেলেই নয়।
সম্প্রতি সিকিম ভ্রমনে বাংলাদেশের নিষেধাজ্ঞা তুলে নেয়ায় সিকিম সিকিম খুব রব উঠেছে। নির্বাচনে ৪ দিন সব বন্ধ থাকায় ৩০ তারিখ ইন্ডিয়া ঢুকি সিকিম ভ্রমনের উদ্দেশ্যে। এই মহুর্তে গ্যাংটক থেকে শিলিগুড়ি হয়ে কলকাতা ফেরত যাচ্ছি।
প্রথমেই বলি, সিকিম আমার কাছে অতিরিক্ত ওভার রেটেড, অতিরঞ্জিত জায়গা মনে হয়ছে। এমন আহামরি কোন জায়গা না যার জন্য এতো পাগল হতে হবে। যাদের ইন্ডিয়ায় কাশ্মির, মানালী, লাদাখ বা উত্তরখান্ডের কোন একটা ভ্রমন করা আছে, তারা এখানে এসে নতুন কিছু পাবে না।
যারা কখনো বরফ দেখে নাই, অল্প খরচে তাদের জন্য বরফ দেখার জন্য সিকিম আদর্শ জায়গা। কিন্তু এই বরফ দেখতে গিয়ে প্যাকেজ, ব্যাবহার, পারমিশন এর জন্য যত ভোগান্তি, এর চাইতে মানালী বা কাশ্মির যাওয়া হাজার গুন ভালো।
যারা কখনো বরফ দেখে নাই, অল্প খরচে তাদের জন্য বরফ দেখার জন্য সিকিম আদর্শ জায়গা। কিন্তু এই বরফ দেখতে গিয়ে প্যাকেজ, ব্যাবহার, পারমিশন এর জন্য যত ভোগান্তি, এর চাইতে মানালী বা কাশ্মির যাওয়া হাজার গুন ভালো।
সিকিম ভ্রমণের উপযুক্ত সময়
উত্তর সিকিম যাওয়ার সময় হলো সেপ্টেম্বর শেষ থেকে নভেম্বর এবং ফেব্রুয়ারী শেষ থেকে মে। এর আগে-পরে গেলে বরফে রাস্তা বন্ধ থাকার সম্ভাবনা থাকবে। এছাড়া উত্তর সিকিম খুব ধস প্রবন এলাকা, তাই বছরের যে কোনো সময়ই রাস্তা বন্ধ থাকতে পারে। দক্ষিণ ও পশ্চিম সিকিম সারা বছরই যাওয়া যায়, তবে বর্ষায় কোনো কোনো জায়গা যেতে সমস্যা হতে পারে। পূর্ব সিকিম এ জুলুক ও নাথাং ভ্যালি এবং ছাঙ্গু লেক সহ বাবমন্দির/নাথুলা যেতে গেলে সেপ্টেম্বর শেষ থেকে নভেম্বর এবং ফেব্রুয়ারী শেষ থেকে মে এর মধ্যে যাওয়াই ভালো। গ্যাংটক যে কোনো সময়ই যাওয়া যায়।
সিকিম কিভাবে যাবেন
কলকাতা থেকে ট্রেনে/বাসে শিলিগুড়ি আসতে হবে। রাতে রওনা দিয়ে সকালে পৌছাবেন। শিলিগুড়ি থেকে গ্যাংটক ৯ জনের সুমো জিপ ভাড়া নিবে ২৫০০-৩০০০ রুপি।
যাবার পথে সিকিম এন্ট্রি পয়েন্ট এ সরকারী অফিসে সিকিম এর পারমিশন নিতে হবে। ৭ দিন থেকে ১ মাস পর্যন্ত পারমিশন পাবেন আপনি যতদিন চান। সিকিম আসার সময় অবশ্যই পাসপোর্ট সাইজ এর ৬ টা ছবি আর পাসপোর্ট, ভিসার ৬ টা করে ফটোকপি নিয়ে আসতে হবে।
আসলে সিকিমে ঢোকার অনেকগুলো রাস্তা রয়েছে। আপনার ট্যুর প্ল্যানের উপর ডিপেন্ড করে আপনাকে ঠিক করতে হবে আপনি কোন দিক দিয়ে সিকিমে ঢুকবেন।
গ্যাংটক পৌছে পছন্দমত একটা হোটেল নিয়ে ওইদিনই হোটেল ম্যানেজার এর সাথে কথা বলে প্যাকেজ নিয়ে নিবেন। যাবতীয় কাগজ দিয়ে প্যাকেজ নিয়ে পরদিন লাচুং চলে যান। ভালো ঠান্ডা। আমি গত পরশু -১২ পেয়েছি। লাচুং যেতে যেতে রাত হবে। পরদিন ইয়ামথাং ভ্যালি, জিরো পয়েন্ট ঘুরবেন। খালি বরফ ছাড়া আমি আর কিছু ব্যাতিক্রম পাইনাই।
পরদিন আবার গ্যাংটক ফেরত আসবেন।
পরদিন আবার গ্যাংটক ফেরত আসবেন।
পরদিন গ্যাংটক থেকে ডে ট্রিপে সংগো লেক দেখতে যাবেন। বাবা মন্দির যাওয়া বন্ধ করে দিছে, নাথুলা পাস বন্ধ ছিলো বরফে। সংগো লেকটা আমার কাছে মোটামুটি ভালই লেগেছে। কেবল কারে উঠবেন যেটা এশিয়ার সবচাইতে উচ্চতম কেবল কার (১৪৫০০ ফিট)। বেশ ঠান্ডা, সাবধান।
সন্ধার পর এমজি মার্গ ঘুরে দেখবেন গ্যাংটক এ। ভালোই, খারাপ না। "বোন ফায়ার" রেস্টুরেন্টের "ফায়ার চিকেন উইংস" খাবার টা ভালো। পরদিন ফেরত চলে যাবেন শিলিগুড়ি, কলকাতা।
ট্রিপ শেষ।
ট্রিপ শেষ।
সতর্কতাঃ
ভুলে ও শিলিগুড়ি থেকে কোন প্যাকেজ নিবেন না। আপনি বাস থেকে থেকে নামার সাথে সাথে দাদারা অনেক ভুল ভাল বুঝিয়ে প্যাকেজ ধরানো চেষ্টা করবে। পারমিশন নিয়ে অনেক হাবিজাবি বুঝাবে। ভুলেও ওদের ফাদে পা দিয়েন না। টাকা দিবেন, কিন্তু ভোগান্তির শেষ থাকবে না।
সিকিম এর লোকাল রা বেশ অফেন্সিভ, বেয়াদপ। ভুলেও কোন ব্যাপারে তর্কে যাবেন না। রাস্তায় সিগারেট খাওয়া পানিশেবল ক্রাইম।
সিকিম এর লোকাল রা বেশ অফেন্সিভ, বেয়াদপ। ভুলেও কোন ব্যাপারে তর্কে যাবেন না। রাস্তায় সিগারেট খাওয়া পানিশেবল ক্রাইম।
রাস্তায় কোন ময়লা ফেলবেন না। লাচুং এ পলিথিন, পানির বোতল নিষিদ্ধ। রাস্তায় পলিথিন, ময়লা ফেললে ডাইরেক্ট জেলে যাবার চান্স আছে। কোন ময়লা, আবর্জনা ফেলে দেশের নাম খারাপ করবেন না।







No comments