বালাপুর জমিদার বাড়ি
বালাপুর জমিদার বাড়ি, নরসিংদী
ঢাকার আশেপাশের মধ্যে বালাপুর জমিদার বাড়ি, নরসিংদী। আশা করি ভাল লাগবে।
মেঘনা নদীর তীরে প্রায় ৩২০ বিঘা জমির ওপর জমিদার নবীন চন্দ্র সাহা দৃষ্টিনন্দন কারুকার্যমন্ডিত জমিদার বাড়িটি তৈরি করেন।
এই জমিদার বাড়ির জমিদাররা ছিলেন সংস্কৃতিমান। সন্ধ্যা নামলেই জমিদার বাড়িতে প্রতিদিন ডাক ঢোলের বাজনা বাজা শুরু হত। বিভিন্ন ধরনের নাটক, পালা গানসহ আরো অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো।
১৯৪৭ সালে ভারতবর্ষ ভাগ হলে তারা তাদের জমিজমা মন্দিরের নামে উইল করে দিয়ে এই দেশ ছেড়ে ভারতের কলকাতায় চলে যান।
বিলাসবহুল নান্দনিক কারুকাজ সমৃদ্ধ জমিদারবাড়ির ভবনটিতে ১০৩টি কক্ষ। সেই সময় যার প্রতিটি কক্ষেই মোজাইক করা ছিল। দরজা, জানালাগুলো ফুল লতাপাতাসহ বিভিন্ন মনোমুগ্ধকর কারুকার্যে খচিত। ভবনটির পূর্বদিকে তিনতলা, উত্তর দিকে একতলা, দক্ষিণে দ্বিতীয় তলা এবং পশ্চিম দিকে একটি বিশাল আকারের গেটসহ দ্বিতীয়তলা রয়েছে। প্রতিটি ভবনেই ছিল মনোমুগ্ধকর কারুকার্যপূর্ণ। ভাল লাগলো খুব।

- যে ভাবে যাবেনঃ
গুলিস্তান থেকে মাধবদী মেঘালয়, রয়েল, মনোহরদী পরিবহনে ৯০ টাকা ভাড়া নিবে। কিংবা কুড়িল বিশ্বরোড থেলে BRTC AC বাসে ১১০ টাকা ভাড়ায় আসবেন মাধবদী। মাধবদী বাসস্ট্যান্ড থেকে রিকশা যোগে যাবেন গরুর হাট সিএনজি স্টেশন, ভাড়া ২০ টাকা। সেখান থেকে সিএনজি দিয়ে যাবেন বালাপুর জমিদার বাড়ির সামনে, ভাড়া নিবে ২০ টা। সিএনজি ড্রাইভার কে বললেই নামিয়ে দেবে।
ছ
ছবি : Nasim Kabir
বি.দ্র. : অনুগ্রহ করে দেয়ালে আঁকাআকি করবেন না। ঐতিহাসিক স্থাপত্য রক্ষা করা আমাদের দায়িত্ব।

No comments