Header Ads

নভোথিয়েটার


  • নভোথিয়েটার


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার দেশের মানুষ বিশেষ করে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা এবং বিনোদনের মাধ্যমে মহাকাশের গ্রহ-নক্ষত্র সম্পর্কে ধারণা প্রদানের লক্ষ্যে ১৯৯৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রথম একটি নভোথিয়েটার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নের পর ২০০৪ সালের ২৫ সেপ্টেম্বর বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়সরণি, তেজগাঁও-এ ৫.৪৬ একর জমিতে এই নভোথিয়েটারের উদ্বোধন করা হয় এবং এর নতুন নামকরণ হয় মওলানা আবদুল হামিদ খান ভাসানী-এর নামে ‘ভাসানী নভোথিয়েটার’। দেশের প্রথম এই অত্যাধুনিক প্লানেটারিয়াম স্থাপনে ব্যয় হয় ১২৩১২.৭২ লক্ষ টাকা। নভোথিয়েটারের স্থাপত্য নকশা করেন স্থপতি আলী ইমাম। নভোথিয়েটারে প্রদর্শনীর জন্য জাপান থেকে আমদানি করা হয় অত্যাধুনিক প্রজেকশন যন্ত্রপাতি। বলা হয় এটি বিশ্বের বারো শত নভোথিয়েটারের একটি। ২৭ সেপ্টেম্বর ২০০৪ সাল থেকে দর্শকদের জন্য নভোথিয়েটারের নিয়মিত প্রদর্শনী চালু করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার আইন (২০১০) সালের মাধ্যমে ভাসানী নভোথিয়েটারের নাম পরিবর্তন করে রাখা হয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার’।

বঙ্গবন্ধু নভোথিয়েটার ২০০২ সাল থেকে দর্শণার্থীদের জন্য উন্মূক্ত করা হয়। থিয়েটার ভবনটি ৫ তলার মতো দেখতে হলেও এতে ৩ টি ফ্লোর রয়েছে। এর প্রথম তলা এবং দ্বিতীয় তলা নিয়ে থিয়েটার। এই থিয়েটারে মোট ২০০ জন দর্শক বসার ব্যবস্থা রয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের সময়সূচি। তবে প্রদর্শনীর টিকিটের মূল্য আগের মতোই ৫০ টাকা।
গ্রীষ্মকাল:  (মার্চ থেকে অক্টোবর) প্রদর্শনী শুরু হয় প্রতিদিন বেলা ১১টা, একটা, তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায় (শনি থেকে মঙ্গল ও বৃহস্পতিবার)। শুক্রবারে প্রদর্শনী শুরু হয় সকাল ১০টা, বেলা সাড়ে ১১টা, তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায়।
শীতকাল: (নভেম্বর থেকে ফেব্রুয়ারি) প্রদর্শনী শুরু হয় প্রতিদিন বেলা ১১টা, একটা, তিনটা ও বিকেল পাঁচটায় (শনি থেকে মঙ্গল ও বৃহস্পতিবার)। শুক্রবারে প্রদর্শনী শুরু হয় সকাল ১১টা, বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায়।
এ ছাড়া বিজ্ঞানবিষয়ক সভা, সেমিনার, ওয়ার্কশপ, মেলা প্রভৃতির জন্য নভোথিয়েটারের কনফারেন্স রুম (৫০ আসন), মিলনায়তন (১৫০ আসন) ও ওপেন স্পেস (২৫ হাজার ৫০০ বর্গফুট ও ১৪ হাজার ৫০০ বর্গফুট) ভাড়া দেওয়া হয়। নভোথিয়েটার বুধবার বন্ধ থাকে। এ ছাড়া অন্যান্য সরকারি ছুটির দিনেও বন্ধ থাকে।
প্রদর্শনীর বিষয়
থিয়েটারে ২টি বিষয়ের উপর চলচ্চিত্র প্রদর্শিত হয়। প্রথমটি ‍এ জার্নি টু ইনফিনিটি এবং দ্বিতীয়টি এই আমার বাংলাদেশ। প্রথম চলচ্চিত্রটি দ্বারা মহাকাশ সূর্য ও বিভিন্ন গ্রহ সমূহের ধারণা এবং দ্বিতীয় চলচ্চিত্রটি দ্বারা বাংলাদেশের প্রকৃতি উৎপত্তি এবং গ্রামীণ জীবন সম্পর্কে ধারণা পাওয়া যায়। থিয়েটারের অভ্যন্তরে কোন প্রকার খাদ্যদ্রব্য নিয়ে প্রবেশ করা যায় না। এছাড়া প্রদর্শনী চলার সময় মোবাইল ফোন, ক্যামেরা দিয়ে ছবি তোলা ও আলো জালানো সম্পূর্ণ নিষিদ্ধ এবং প্রদর্শনী শুরু হওয়ার পর কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না।
প্রদর্শনীয় মূল্য
থিয়েটারের সামনেই পূর্ব ও পশ্চিম পাশে দুটি করে মোট ৪টি কাউন্টার রয়েছে। থিয়েটারের টিকিট মূল্য জনপ্রতি ১০০ টাকা। তবে ২ বছরের নিচে বাচ্চার টিকিটের প্রয়োজন নেই। থিয়েটারের ভিতর একটি রাইড রয়েছে। নাম রাইড সিমুলেটর। এই রাইডে প্রতি ৫ মিনিটের জন্য ২০ টাকার টিকেট সংগ্রহ করতে হয়। মূলত শো শুরু হওয়ার  ১ ঘন্টা পূর্ব থেকে পাওয়া যায়। এছাড়া অগ্রিম ও ই-টিকিট এর ব্যবস্থাও রয়েছে।
সময়সূচী
প্রদর্শনীর বারপ্রদর্শনীর সময়
শনিবার, রবি, সোম, মঙ্গল ও বৃহস্পতিবার১০.৩০টা, ১২:০০টা, ২:০০টা, ৩.৩০টা, ৫:০০টা ও ৬.৩০টা।
শুক্রবার১০টা, ১১.৩০টা, ২.৩০টা, ৪:০০টা, ৫.৩০টা ও ৭:০০টা।
বুধবারসাপ্তাহিক ছুটি

ই-টিকেট
টেলিটক মোবাইল ফোন-এর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার-এর ই-টিকেট ক্রয়ের নিয়মাবলী :
টিকেট ক্রয় করতে এসএমএস প্রেরণ করবেন যেভাবে :
ধাপ-১:
মোবাইল-এর ম্যাসেজ অপশন-এ গিয়ে টাইপ করুন
Novo<স্পেস>তারিখ<স্পেস>শো কোড<স্পেস>টিকেটের সংখ্যা এবং ৬৬৮৬ নম্বরে প্রেরণ করুন
(বছর মাস দিন)
যেমন : কোন দর্শনার্থী ০৪ মার্চ ২০১৪ তারিখের ৩য় শো এর ২টি টিকেট কিনতে চান।
উদাহরণ : Novo<স্পেস>২০১৪০৩০৪<স্পেস>০৩<স্পেস>০২এবং ৬৬৮৬ নম্বরে প্রেরণ করুন
এসএমএস প্রেরণকারী ফিরতি এসএমএস-এ প্রদেয় টিকেট মূল্য সহ একটি পিন নম্বর পাবেন।
ধাপ-২ :
দর্শনার্থী সম্মত থাকলে পুনরায় ম্যাসেজ অপশন-এ গিয়ে টাইপ করুন
YES<স্পেস> পিন নম্বর এবং ৬৬৮৬ নম্বরে প্রেরণ করুন
দর্শনার্থীর মোবাইল-এ পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকলে নির্ধারিত টিকেটের মূল্য কেটে নিয়ে ফিরতি এসএমএস-এ শো এর নির্ধারিত তারিখ, সময় এবং টোকেন নম্বর জানিয়ে দেয়া হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার-এ প্রদর্শিত ৬টি শো এবং শো কোড নম্বর:
শনি থেকে বৃহস্পতি
শুক্রবার
শো কোড
সময়
সাপ্তাহিক ছুটির দিন বুধবার
ও
সরকার ঘোষিত ছুটির দিন বন্ধ
শো কোড
সময়
০১
সকাল ১০:৩০ টা
০১
সকাল ১০:০০ টা
০২
দুপুর ১২:০০ টা
০২
সকাল ১১:৩০ টা
০৩
বেলা ২:০০ টা
০৩
বেলা ২:৩০ টা
০৪
বিকাল ৩:৩০ টা
০৪
বিকাল ৪:০০ টা
০৫
বিকাল ৫:০০ টা
০৫
বিকাল ৫:৩০ টা
০৬
সন্ধ্যা ৬:৩০টা
০৬
সন্ধ্যা ৭:০০টা

শর্তাবলী :
  • প্রতিটি টিকেটের মূল্য ১০০ টাকা।
  • দর্শনার্থীগণ তিন দিনের অগ্রীম টিকেট ক্রয় করতে পারবেন।
  • একজন দর্শনার্থী তার ব্যবহৃত টেলিটক মোবাইল দিয়ে সর্বোচ্চ ৩টি টিকেট ক্রয় করতে পারবেন।
  • ই-টিকেট ক্রয়কৃত দর্শনার্থীকে অনুগ্রহপূর্বক শো শুরু হওয়ার ১ ঘণ্টা পূর্বে নভোথিয়েটার-এ উপস্থিত হয়ে এন্ট্রি স্লিপ সংগ্রহ করতে হবে।
  • ই-টিকেট ক্রয়ের ক্ষেত্রে ধাপ-২ এর কার্যক্রমটি দ্রুততার সাথে সম্পন্ন করে টিকেট প্রাপ্তি নিশ্চিত করতে হবে।

গাড়ী পার্কিং
থিয়েটারে আন্ডার গ্রাউন্ড গাড়ি পার্কিং ব্যবস্থা রয়েছে। পার্কিং চার্জ প্রত্যেক বাস ৩০ টাকা, কার ১০ টাকা এবং মোটর সাইকেল ৫ টাকা

বিবিধ
থিয়েটারে পর্যাপ্ত পরিমাণ অগ্নি নির্বাপন ব্যবস্থা, নিরাপত্তা সরঞ্জাম এবং লোকবল সিকিউরিটি, নিরাপত্তা রক্ষী রয়েছে। থিয়েটারের নিচতলায় পশ্চিম দিকে পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক ভাবে ৮টি করে মোট ১৬ টি টয়লেট রয়েছে। নিচ তলায়  অবস্থান।

ঠিকানা
বিজয় স্বরণীর দক্ষিণ পশ্চিম কোনায়  বঙ্গবন্ধু নভোথিয়েটার অবস্থিত। এর পশ্চিম পাশে সামরিক জাদুঘর রয়েছে। প্রতিষ্ঠানটির ফোননম্বর ৯১৩৮৮৭৮, ৯১৩৯৫৭৭, ৮১১১১৩৪ এবং ওয়েব সাইট www.novotheatre.gov.bd

No comments

Powered by Blogger.