Header Ads

শরতের কাশফুল


শরতের কাশফুল




এখন শরৎকাল,আর শরৎকাল মানেই কাশফুল,
কাশফুল সবচাইতে বেশি পছন্দ মেয়েদের কারণ তারা রংবেরং এর শাড়ী  পরে ছবি তুলতে পারে আর আমাদের ফটোগ্রাফার ভাই ও বোনেরা সুন্দর কিছু ছবি তুলার বিষয় পায়।

ঢাকার আশেপাশে কাশফুল কোথায়  পাবেন ..?
কাশফুলের বিপুল  সমারহ ঢাকায় ২-৩ টা জায়গা আছে ।

১.উত্তরার দিয়া বাড়ি
উত্তরাগামী যেকোনো বাসএ উঠে হাউজবিল্ডিং নিয়ে রিক্সা বা সি এন জি নিয়ে খুব সহেজে পৌঁছে যাবেন দিয়াবাড়ি।

২.বসুন্ধরা বারিধারা ৩০০ ফিট এর বাউন্ডারির ভিতরে যতদূর চোখযাবে শুধু কাশফুল আর কাশফুল।
বসুন্দরা বারিধারা নেমে রিক্সা নিয়ে ভিতরে চলে গেলেই হবে, কাশফুল এর ছবিতুলে আসার সময় যমুনা ফিচারপার্ক থেকে কফি খেয়ে আসতে পারেন ।

৩.বসুন্ধরা কেরানীগঞ্জ (ঝিলমিল প্রজেক্ট,বাবুবাজার)
ফার্মগেটে কিংবা গুলিস্তান গোলাপসা মাঝার থেকে বাবুবাজার ব্রিজ পারহয়ে সি এন জি  বা রিক্সা নিয়ে ঝিলমিল প্রজেক্ট যাবেন, ঝিলমিল যাবার আগেই দেখবেন রাস্তার দুইপাশে প্রচুর পরিমানে কাশফুল দেখেই মন ভোরে যাবে।

No comments

Powered by Blogger.