ভুটানের ভিসার বিস্তারিত
ভুটানের ভিসার বিস্তারিত
ভুটান বাংলাদেশিদের জন্য অন-এরাইভাল ভিসা দিয়ে থাকে। তার মানে ভুটান ভ্রমনের জন্য আমাদের আগে থেকে ভিসা নেয়ার দরকার নেই। মানে ভূটানের ভিসা নিয়ে কোন টেনশন নেই। শুধু ভুটানের ইমিগ্রেশন পর্যন্ত পৌঁছাইতে পারলেই হল। ওরা পাসপোর্টে ভিসা/এন্ট্রি পারমিটের সিল মেরে দিবে।
আমরা বাংলাদেশিরা সাধারণত দুভাবে ভুটানে যাই। বাই এয়ারে পারো এয়ারপোর্ট ও বাই রোডে ইন্ডিয়ার মধ্য দিয়ে ফুন্টশোলিং বর্ডার হয়ে। এই যেকোন ইমিগ্রেশনেই প্রথমে ৭ দিনের পারমিট দিয়ে থাকে। তবে এই পারমিট দিয়ে শুধু পারো ও থিম্পু ঘোরা যাবে। এর বাইরে ভূটানের অন্য কোন ডিস্ট্রিকে যেতে হলে থিম্পু ইমিগ্রেশন অফিস থেকে পারমিট নিতে হয়। এছাড়া ৭ দিনের বেশি থাকতে চাইলেও থিম্পুর এই ইমিগ্রেশন অফিস থেকেই এক্সটেনশন পারমিট নিতে হয়।
ভুটানের ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
ভুটানের অন-এরাইভাল ভিসা নেয়ার জন্য নিম্নোক্ত ডকুমেন্ট লাগবে।
মূল পাসপোর্ট
পাসপোর্টের ডাটা পেইজের ১ কপি ফটোকপি
এক কপি পাসপোর্ট সাইজের ছবি
হোটেল বুকিং ও
পুরনকৃত এন্ট্রি পারমিট ফরম
পাসপোর্টের মেয়াদ ভুটানে প্রবেশের দিন থেকে কমপক্ষে ৬ মাস থাকতে হবে। এখন ভূটানের এন্ট্রি পারমিটের জন্য অবশ্যই হোটেল বুকিং লাগবে। আমরা যখন ভুটানে গিয়েছিলান তখন হোটেল বুকিং নিয়ে যায়নি। তাই অনেক ঝামেলা হয়েছিল। পরে ইমিগ্রেশন অফিসের বাইরে একজন এজেন্টের মাধ্যমে অন-স্পট হোটেল বুক করে সেই বুকিং কপি দিয়ে এন্ট্রি পারমিট নিয়েছিলাম। তাই আপনারা অবশ্যই হোটেল বুকিং নিয়ে যাবেন।
আর এন্ট্রি পারমিট ফরম আপনারা ইমিগ্রেশন কাউন্টারেই পাবেন। ফরমটি নিয়ে সতর্কতার সাথে ঠিক করে পুরন করুন। কোনকিছু না বুঝলে বা কনফিউশন থাকলে ইমিগ্রেশন কাউন্টারে জিজ্ঞেস করুন। ভুটানিজ ইমিগ্রেশনের লোকজন ভাল হেল্পফুল।
ভুটানের ভিসা ফি
বাংলাদেশিদের জন্য ভূটানের ভিসা বা এন্ট্রি পারমিটের জন্য কোন ফি লাগে না। ফ্রি!
শুধু তাই নয় থিম্ফু থেকে ভিসা বা পারমিটের মেয়াদ বাড়ানো বা পুনাখা, হা ভ্যালি ও অন্য কোন পারমিটের জন্যও কোন ফি লাগে না।
বাইরোডে ভুটান
মনে রাখবেন আপনি যদি বাই এয়ারে ভূটান যান তাহলে কোন ঝামেলা নেই। তবে যদি বাই রোডে ভুটান যেতে চান তাহলে কিন্তু অবশ্যই ইন্ডিয়ার ট্রানজিট ভিসা লাগবে।
দৃষ্টি আকর্ষণ : যে কোন পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।



No comments