"৫৩০ টাকায় ঘুরে আসুন চাঁদপুর"
"৫৩০ টাকায় ঘুরে আসুন চাঁদপুর"
ইলিশের বাড়ি নামে খ্যাত চাঁদপুর জেলা পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে অবস্থিত। চাঁদপুর জেলার দর্শনীয় জায়গা গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো; মোলহেড বা তিন নদীর মোহনা, অঙ্গীকার স্মৃতিসৌধ, রক্তধারা স্মৃতিসৌধ, ইলিশ চত্বর, ডিসির বাংলো, পর্তুগীজ দুর্গ, রূপসা জমিদার বাড়ি, মঠখোলার মঠ, বোয়ালিয়া জমিদার বাড়ি ইত্যাদি
রুপালী ইলিশ চাঁদপুরকে এনে দিয়েছে ‘ইলিশের বাড়ি’ নামের সুখ্যাতি। ঢাকা হতে দিনে গিয়ে দিনেই ফিরে আসা যায় বিধায় তাজা ইলিশের স্বাদ গ্রহণ এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অসংখ্য পর্যটক চাঁদপুরে অবস্থিত বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে ভিড় করেন। আর চাঁদপুর ঘুরতে এসে বড় স্টেশন (Boro Station) আসেননি এমন লোক খুঁজে পাওয়া কঠিন। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া এই তিন নদীর মিলনস্থলটি মোলহেড নামেও পরিচিতি লাভ করেছে। তিন নদীর মোহনায় সূর্যাস্থের দৃশ্য, ছোট ছোট নৌকার ভেসে চলা, নদীর কূলে পানি আঁচড়ে পড়ার শব্দ সারাজীবন মনে রাখার জন্য যথেষ্ঠ।
আর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই বড় ষ্টেশন এলাকায় পাকিস্তানী হানাদার কতৃক পরিচালিত টর্চার সেলে অসংখ্য মুক্তিযোদ্ধাদের নির্মমভাবে হত্যা করা হয়। শহীদ মুক্তিযোদ্ধাদের সেই স্মৃতির উদ্দেশ্যে এখানে ‘রক্তধারা’ নামে একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।
এছাড়া ট্রলার, স্পীডবোট কিংবা ডিঙি নৌকা ভাড়া করে তিন নদীর মোহনায় ঘুরে বেড়ানো যায়। বড় ষ্টেশন এলাকার কাছে পায়ে হাটা দূরত্বে আছে ইলিশের পাইকারী বাজার ‘মাছ ঘাট’। এই মাছ ঘাটে জেলেদের ধরে আনা ইলিশ প্রক্রিয়াজাত করা হয়।
- ঢাকা থেকে সদর ঘাট কিভাবে যাবেন
ঢাকার যেকোনো প্রান্ত থেকে আপনি সদর ঘাট যাওয়ার গাড়ি পেয়ে যাবেন | যারা উত্তরা থেকে আসবেন বনানী হয়ে গেলে আজমেরী গ্লোরিতে উঠতে পারেন,
আর রামপুরা হয়ে গেলে সুপ্রভাতে উঠে পড়তে পারেন, আর যারা মিরপুর থেকে যাবেন বিহন্গে উঠে পড়লেই হবে, এছাড়া ঢাকা শহরের যেকোনো প্রান্ত থেকেই গুলিস্তান যাওয়ার সরাসরি বাস পেয়ে যাবেন, গুলিস্তান থেকে বাসে উঠলেই আপনাকে সদরঘাট নামিয়ে দিবে, ইচ্ছে হলে রিকশা নিয়ে ও যেতে পারেন,সেখেত্রে আপনাকে গুনতে হবে ৩০-৪০ টাকা।
- সদর ঘাট থেকে চাঁদপুর কিভাবে যাবেন
চাঁদপুর ভ্রমণের সবচেয়ে আরামদায়ক ভ্রমণ লঞ্চে এবং সময় ও লাগে কম। সকাল থেকে রাত ১২টা ৩০ পর্যন্ত ঢাকা থেকে চাঁদপুর লঞ্চ ছেড়ে যায়। রফরফ-২, ময়ূর-৭, বোগাদাদিয়া-৭ চাঁদপুরের সবচেয়ে ভালো লঞ্চ। এছাড়াও অনেক লঞ্চ ই সুন্দর এবং কোয়ালিটি মেইনটেইন করে। তাই নিশ্চন্তেই চাঁদপুর লঞ্চে যেতে পারেন। সকালবেলা সদরঘাট থেকে রওনা দিলে ১০-১১ টার মধ্যে চাঁদপুর চলে যেতে পারবেন আবার রাত ১২টার লঞ্চে উঠলে সকাল সকাল ই চাঁদপুর ঘুরতে বের হয়ে যেতে পারবেন।
রাতে গেলে সুন্দর ভ্রমন হয় ঠান্ডা বাতাসে শরীর মন চাঙ্গা থাকে, সকালে নামার কারনে সারাদিন ঘুরার অনেক সময় পাওয়া যায়। যদি চরে যেয়ে ঘুরতে চান তাহলে অবশ্যই রাতেই রওনা দিবেন। লঞ্চ চার্ট দিয়ে দিচ্ছি তাতে নিজের মতো করে ডিসিশন নিতে পারবেন।
এসব লঞ্চে ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার ভাড়া শ্রেনী ভেদে ১০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। লঞ্চে ঢাকা থেকে যেতে ৩ থেকে সাড়ে ৩ ঘন্টা লাগে।
- ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল হতে প্রতিদিন সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত পদ্মা এক্সক্লিসিভ বাস চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর চাইলে ঢাকা হতে ট্রেনে চড়েও চাঁদপুরে যেতে পারবেন। এক্ষেত্রে ঢাকা হতে ট্রেনে চড়ে লাকসাম এসে সেখান থেকে চাঁদপুর যেতে হবে।
- চাঁদপুর লঞ্চ ঘাট থেকে রিক্সা বা অটোরিক্সা ভাড়া করে সহজেই বড় স্টেশন তিন নদীর মোহনায় যেতে পারবেন।
কোথায় খাবেন?
খিদে মেটানোর জন্য চাঁদপুরে বিভিন্ন মানের বেশকিছু খাবার হোটেল রয়েছে।চাঁদপুর গেলে খাবার একটাই!! পদ্মা মেঘনার অরিজিনাল ইলিশ। বড়স্টেশন যেয়ে দাম দর করে ইলিশ কিনে লঞ্চ ঘাটের কাছে হোটেল গুলোয় চলে আসুন। অবশ্যই মাছ দেখতে দিবেন না। বলবেন মাছ ভেজে দিতে। বড় মাছ দেখলে আর, দামদর না করলে ৫০০টাকা চাবে খাওয়ার শেষে। তাই আগেই সব সেটেল করে নিন। ওয়ান মিনিটের রসগোল্লা আর আইসক্রিম অনেক ভালো। হেভেনের কাটলেটের সুনাম শুনলেও খাবার সৌভাগ্য হয়নি।






No comments