একদিনে পানাম নগরী এবং মায়াদ্বীপ
একদিনে পানাম নগরী এবং মায়াদ্বীপ
নারায়ণগঞ্জ বৈদ্যের বাজার ঘাট থেকে ট্রলার বা নৌকায় করে মায়াদ্বীপে যেতে হয়। এটি ছিলো অসম্ভব সুন্দর একটি দ্বীপ ও নৌকা ভ্রমন। নদীর পানি একদম স্বচ্ছ, বড় বড় ঢেউ নদীতে, প্রচুর বাতাস। সব মিলে একদম বলা চলে মিনি সেইন্টমার্টিন। বৈদ্যের ঘাট এর ডিজাইন টাও অনেকটা সেইন্টমার্টিনের জেটি ঘাটের সাথে মিলে । ঘাটেই খাবার হোটেল আছে।
পানাম নিয়ে নতুন করে তেমন কিছু বলার নেই।নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে অবস্থিত পুরাতন কিছু ঐতিহ্য। দেখার মতন তেমন কিছু নেই। আমার ব্যক্তিগত ভাবে খুব একটা ভালোলাগে নাই।
- মায়াদ্বীপ
দ্বীপটি সত্যি অনেক সুন্দর এবং মানুষগুলোও খুব ভালো। দ্বীপে গিয়ে নদীর পানিতে গোসল না করলে একটা বড় লস। সব মিলে খুবই কম খরচে ও কম সময়ে একটি ভালো রিল্যাক্স ট্যুরের জন্য উপযুক্ত জায়গা মায়াদ্বীপ
কিভাবে যাবেনঃ
গুলিস্তান থেকে নারায়ণগঞ্জ মোগড়াপারা বাস = ৪৫/-
মোগড়াপারা থেকে পানাম অটো জনপ্রতি=১৫/-
পানাম/মোগড়াপারা থেকে বৈদ্যের বাজার ঘাট=১৫/-
ঘাট থেকে ট্রলার প্রতিঘন্টা = ৩০০/- (দরদাম করে নিবেন তারা বেশি চায়)
মোগড়াপারা থেকে পানাম অটো জনপ্রতি=১৫/-
পানাম/মোগড়াপারা থেকে বৈদ্যের বাজার ঘাট=১৫/-
ঘাট থেকে ট্রলার প্রতিঘন্টা = ৩০০/- (দরদাম করে নিবেন তারা বেশি চায়)
যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন।
এবং গাছ লাগান বেশি করে।
এবং গাছ লাগান বেশি করে।
দৃষ্টি আকর্ষণ : যে কোন পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।





No comments